সারাদেশ

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

জেলা প্রতিনিধি প্রকাশ: বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

বুধবার বিকেলে বগুড়ায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

আমিনুল হক বলেন, বর্তমান সরকার খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তৃণমূল থেকে কাজ করছে। তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতে ইউনিয়ন পর্যায়ে মাঠ তৈরি এবং উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বগুড়ায় ‘আরাফাত রহমান কোকো স্পোর্টস ভিলেজ’ নির্মাণের উদ্যোগের কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, দ্রুত এ প্রকল্প বাস্তবায়ন করা হবে। পাশাপাশি বর্তমান মাঠের চারপাশে দর্শকদের জন্য গ্যালারি নির্মাণের উদ্যোগও নেওয়া হয়েছে।

আরও পড়ুন

তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থভাবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই। তরুণদের মাদক ও বিভিন্ন ধরনের আসক্তি থেকে দূরে রাখতে দেশের প্রতিটি জেলা ও বিভাগীয় শহরে খেলাধুলার সুযোগ আরও বাড়ানো হবে।

বিজ্ঞাপন

ডিভাইসের অতিরিক্ত ব্যবহার থেকে শিশু-কিশোরদের দূরে রাখা এবং মাদকমুক্ত সমাজ গড়তে সবার সহযোগিতা কামনা করে আমিনুল হক বলেন, সম্মিলিত উদ্যোগের মাধ্যমে একটি সমৃদ্ধ, মাদকমুক্ত ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

বিজ্ঞাপন

টুর্নামেন্টের ফাইনালে বগুড়া সিটি করপোরেশন চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

একই বিভাগের আরও খবর