জাতীয়

উন্নয়ন প্রকল্পে মেয়াদ-ব্যয় বৃদ্ধি ঠেকাতে সরকারের ১৩ দফা পদক্ষেপ

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

বুধবার সংসদের প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মো. মোবাশ্বের আলম ভূঁইয়ার প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব পদক্ষেপের কথা জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী বলেন, প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধির পেছনে দুর্বল সম্ভাব্যতা সমীক্ষা, ব্যয়ের সঠিক প্রাক্কলনের অভাব, ভূমি অধিগ্রহণ ও ইউটিলিটি স্থানান্তরে বিলম্ব, ক্রয় প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা, সময়মতো প্রকল্প পরিচালক নিয়োগ না হওয়া এবং আন্তঃমন্ত্রণালয় সমন্বয়ের ঘাটতিসহ বিভিন্ন কারণ রয়েছে।

বিজ্ঞাপন

সমস্যা সমাধানে নতুন প্রকল্প গ্রহণের আগে নির্ভুল সম্ভাব্যতা সমীক্ষা, প্রকল্প অনুমোদনের পর দ্রুত বাস্তবায়ন প্রস্তুতি এবং চলমান প্রকল্পের অগ্রগতি পর্যবেক্ষণে ড্যাশবোর্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন

এ ছাড়া নিয়মিত প্রকল্প পর্যালোচনা ও মাঠপর্যায়ে তদারকি বাড়ানো, ভূমি অধিগ্রহণ ও ইউটিলিটি স্থানান্তরে সমন্বয় জোরদার এবং নির্ধারিত সময়ে প্রকল্প শেষ না হলে বিলম্ব ও ব্যয়ের কারণ অনুসন্ধান করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

৩০ শতাংশের কম অগ্রগতি থাকা প্রকল্পের প্রয়োজনীয়তা ও কার্যকারিতা পর্যালোচনা করে পুনর্বিন্যাস বা পরিধি পরিবর্তনের ব্যবস্থা, বিচ্ছিন্ন প্রকল্পের পরিবর্তে সমন্বিত কর্মসূচির আওতায় গুচ্ছ প্রকল্প গ্রহণ এবং সরকারি ক্রয়ে ই-জিপির ব্যবহার সম্প্রসারণের কথাও জানান প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন

পাশাপাশি প্রকল্প পরিচালক নিয়োগে পেশাগত যোগ্যতা ও অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া, সরকারি-বেসরকারি অংশীদারত্বের প্রকল্পে গুরুত্ব এবং সরকারি ক্রয়ে প্রতিযোগিতা ও জবাবদিহিতা বাড়াতে সরকারি ক্রয় বিধিমালা হালনাগাদের উদ্যোগ নেওয়া হয়েছে।

একই বিভাগের আরও খবর