বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক শুনানি শেষে এ আদেশ দেন। এ নিয়ে মোট ছয়টি মামলায় ফিরোজকে গ্রেপ্তার দেখানো হলো।
আইন-বিচার
হত্যা ও হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক হুইপ আ স ম ফিরোজকে
আদালতে ফিরোজের উপস্থিতিতে শুনানি অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপক্ষ গ্রেপ্তার দেখানোর পক্ষে যুক্তি দেয়। অন্যদিকে তার আইনজীবীরা চিকিৎসার জন্য আবেদন করলে আদালত কারাবিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
এর আগে ২০২৪ সালের ২৩ আগস্ট বনানী এলাকা থেকে ফিরোজকে গ্রেপ্তার করা হয়। পরদিন ভাটারা থানার সোহাগ মিয়া হত্যা মামলায় তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।
আরও পড়ুন
মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই যাত্রাবাড়ীর উত্তর কুতুবখালী উচ্চ বিদ্যালয়ের সামনে গুলিবিদ্ধ হন নাইম হাওলাদার। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
একই দিন যাত্রাবাড়ী এলাকায় শিহাবকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করতে গিয়ে গুলিবিদ্ধ হন তারেক তৌকিদার। এ ঘটনায় ২০২৫ সালের ২৬ মার্চ তারেক বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় মামলা করেন।