জাতীয়

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদবিতে ‘মহামান্য’ বা ‘মাননীয়’ না লেখার নির্দেশ

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখা থেকে জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়। পরিপত্রে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষর করেছেন।

বিজ্ঞাপন

পরিপত্রে বলা হয়েছে, রাষ্ট্রপতি এবং সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর সঙ্গে দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপ উপস্থাপনের ক্ষেত্রে তাদের পদবির আগে কোনো সম্মানসূচক শব্দ লিখিতভাবে ব্যবহার করা যাবে না।

বিজ্ঞাপন

সরকারের সব মন্ত্রণালয়, বিভাগ ও অধীনস্থ দপ্তরের দাপ্তরিক যোগাযোগ এবং নথি প্রেরণের ক্ষেত্রে এ নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে। সিদ্ধান্তটি অনতিবিলম্বে কার্যকর হবে বলেও পরিপত্রে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন

নির্দেশনা বাস্তবায়নে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সব সিনিয়র সচিব ও সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, প্রধান তথ্য কর্মকর্তা এবং সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তর ও কর্মকর্তাদের কাছে পরিপত্রের অনুলিপি পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর