জাতীয়

মৌখিকের নম্বর বাড়ানোর সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

বুধবার সকালে গণমাধ্যমকে তিনি বলেন, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে নিয়োগ পরীক্ষার পদ্ধতিতে ভিন্নতা রয়েছে। সবগুলো পরীক্ষাকে একটি অভিন্ন ব্যবস্থার আওতায় আনার বিষয়ে আলোচনা চলছে, তবে এখনো কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।

বিজ্ঞাপন

প্রস্তাবিত বিধিমালা অনুযায়ী, একাদশ ও দ্বাদশ গ্রেডের সরাসরি নিয়োগে লিখিত পরীক্ষা হবে ১০০ নম্বরের এবং মৌখিক ৫০ নম্বরের। ত্রয়োদশ থেকে ষোড়শ গ্রেডে লিখিত ৬০ ও মৌখিক ৪০ নম্বর এবং সপ্তদশ থেকে বিংশ গ্রেডে লিখিত ও মৌখিক উভয় পরীক্ষা ২৫ নম্বরের রাখার প্রস্তাব করা হয়েছে।

বিজ্ঞাপন

প্রস্তাবিত বিধিমালায় লিখিত ও মৌখিক পরীক্ষায় ন্যূনতম পাস নম্বরও নির্ধারণের কথা বলা হয়েছে। কোনো পদে ব্যবহারিক পরীক্ষা থাকলে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তাতে উত্তীর্ণ হয়েই মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।

আরও পড়ুন

বর্তমানে বিভিন্ন নিয়োগ বিধিমালায় লিখিত ও মৌখিক পরীক্ষার নম্বর ভিন্ন। কোথাও লিখিত ও মৌখিক পরীক্ষায় সমান নম্বর, আবার কোথাও লিখিত পরীক্ষায় বেশি এবং মৌখিক পরীক্ষায় তুলনামূলক কম নম্বর রাখা হয়েছে।

বিজ্ঞাপন

মৌখিক পরীক্ষার নম্বর বাড়ানো নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সরকার যে সিদ্ধান্ত নেবে, তা সবার জন্য প্রযোজ্য হবে। কাউকে সুবিধা দেওয়ার জন্য কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না বলেও তিনি উল্লেখ করেন।

বিজ্ঞাপন

চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার আগে এ বিষয়ে সমালোচনা না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার সিদ্ধান্ত নেওয়ার পর বিষয়টি নিয়ে আলোচনা করা উচিত।

একই বিভাগের আরও খবর