জাতীয়

কাজিম রেজার মৃত্যুতে সাংবাদিক নেতাদের শোক

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

এক যৌথ শোকবার্তায় সাংবাদিক নেতারা বলেন, কাজিম রেজা সারাজীবন গণতন্ত্র ও স্বাধীন সাংবাদিকতার জন্য লড়াই করে গেছেন। তিনি কখনো মিথ্যা ও অন্যায়ের সঙ্গে আপস করেননি। বিএফইউজে ও ডিইউজের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকালে তিনি সাংবাদিকদের অধিকার আদায়ের প্রশ্নে ছিলেন আপসহীন। পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রেও সততা ও নিষ্ঠার স্বাক্ষর রেখেছেন তিনি।

বিজ্ঞাপন

শোকবার্তায় আরও বলা হয়, ফ্যাসিবাদী সরকারের আমলে সর্বশেষ কর্মস্থল বাসস থেকে চাকরিচ্যুত হওয়ার পর দীর্ঘদিন বেকারত্বের মধ্যে অর্থকষ্টে এবং অনেকটা বিনা চিকিৎসায় বুধবার কাজিম রেজা ইন্তেকাল করেন।

বিজ্ঞাপন

সাংবাদিক নেতারা মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর