রাজধানী

খিলগাঁও আঞ্চলিক কার্যালয় পরিদর্শনে ডিএসসিসি প্রশাসক, অনুপস্থিতদের শোকজের নির্দেশ

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

বুধবার সকাল ১০টায় পরিদর্শনে গিয়ে তিনি কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি যাচাই এবং বিভিন্ন শাখার হাজিরা খাতা পরীক্ষা করেন। পরিদর্শন শুরুর পর বিলম্বে আসা কেউ যাতে কার্যালয়ে প্রবেশ করতে না পারেন, সে জন্য মূল ফটক বন্ধ রাখা হয়।

বিজ্ঞাপন

অনুপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের হাজিরা খাতায় অনুপস্থিত হিসেবে চিহ্নিত করার পাশাপাশি তাদের কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিতে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. আবু আসলামকে নির্দেশ দেন প্রশাসক। পরবর্তীতে বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়।

বিজ্ঞাপন

এ সময় নাগরিক সেবার মান বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে প্রশাসক বর্জ্য ব্যবস্থাপনা ও মশক নিয়ন্ত্রণ কার্যক্রম সরেজমিনে মনিটরিং এবং এসব কাজে সক্রিয়ভাবে সম্পৃক্ত হতে কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা দেন।

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর