মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পাঠানো চিঠির বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
জাতীয়
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি
চিঠিতে ট্রাম্প শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা ব্যক্ত করেছেন। তিনি বলেন, নানা প্রতিকূলতা সত্ত্বেও তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে বলে তিনি বিশ্বাস করেন। একই সঙ্গে বাংলাদেশের জনগণের প্রতি শুভেচ্ছা ও ভালোবাসা জানান তিনি।
বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ট্রাম্প বলেন, বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না। এ বিষয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত মনোযোগের কথাও তিনি স্মরণ রাখবেন বলে চিঠিতে উল্লেখ করেন।