বুধবার (২৬ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের ছয় মাসের মধ্যে সংঘটিত প্রতিটি অপরাধের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিয়েছে। রংপুরের আলোচিত চার হত্যাকাণ্ডের আসামিদেরও যৌক্তিক সময়ের মধ্যে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত থাকবে এবং সব বাহিনীর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।
আরও পড়ুন
-
চীনের জে-১০সিই যুদ্ধবিমান কেনার উদ্যোগ বাংলাদেশেরবুধবার, ২৬ আগস্ট ২০২৬
-
সংরক্ষিত নারী এমপিদের উন্নয়ন তদারকির দায়িত্ব দেওয়ার উদ্যোগে ৬৭ এমপির আপত্তিবুধবার, ২৬ আগস্ট ২০২৬
-
২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ৯৫০বুধবার, ২৬ আগস্ট ২০২৬
অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ করে সমাজে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান।