রাজনীতি

যেই অন্যায় করুক, আইনের আওতায় আনতে হবে: রিজভী

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

বুধবার (২৬ আগস্ট) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

রিজভী বলেন, মানুষ নিরাপত্তা ও আইনের শাসন চায়। মন্ত্রীসহ সরকারের সব সদস্যকে জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় দ্রুত আসামি গ্রেপ্তারের জন্য সরকারকে ধন্যবাদও জানান রিজভী।

বিজ্ঞাপন

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কাজ করছে এবং প্রতিটি অপরাধের বিরুদ্ধে যৌক্তিক সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, গত ছয় মাসে পুলিশের মনোবল ফিরেছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার কাজ করছে।

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর