স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সচিবালয়ে সাক্ষাৎকালে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিগেজ এ আগ্রহের কথা জানান।
জাতীয়
বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতার আশ্বাস ইউএনডিপির
বৈঠকে সাংবিধানিক সংস্কার, রোহিঙ্গা সহায়তা, পুলিশের সক্ষমতা বৃদ্ধি, গুজব ও অপতথ্য প্রতিরোধ, জাতীয় মানবাধিকার কমিশন আইন এবং গুম প্রতিরোধ ও প্রতিকার আইনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
ইউএনডিপির প্রতিনিধি বলেন, সরকারের লক্ষ্য ও কর্মপরিকল্পনা বাস্তবায়নে তারা প্রয়োজনীয় সহায়তা দিতে চান। একই সঙ্গে পুলিশকে প্রশিক্ষণ, সাইবার নিরাপত্তা এবং ডিজিটাল প্ল্যাটফর্মে অপতথ্য মোকাবিলায় প্রযুক্তিগত ও প্রাতিষ্ঠানিক সহায়তার আগ্রহও জানান তিনি।
আরও পড়ুন
স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের উন্নয়নে ইউএনডিপির সহযোগিতার প্রশংসা করে ভবিষ্যতে এ সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান জানান।