মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলারের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। বৈঠকে পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা ও উন্নয়ন প্রকল্পে ডেনমার্কের সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
জাতীয়
ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহায়তা কার্যকর হবে: এলজিআরডি মন্ত্রী
বৈঠকে সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পের তৃতীয় ধাপে ডেনমার্কের অর্থায়ন নিয়েও আলোচনা হয়। প্রকল্পটিতে দেশটি প্রায় ৪ হাজার ৫০০ কোটি টাকা দেবে। এর মধ্যে ১ হাজার ৫০০ কোটি টাকা অনুদান এবং ৩ হাজার কোটি টাকা স্বল্পসুদে ঋণ হিসেবে দেওয়ার কথা রয়েছে।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকার বিশুদ্ধ পানির চাহিদার চাপ অনেকটাই কমবে এবং ডেনমার্কের অর্থায়নে সরকারের আর্থিক চাপও কম থাকবে।