বুধবার (৫ আগস্ট) তাকে বগুড়া সদর আমলী আদালতে হাজির করা হলে বিচারক এ আদেশ দেন।
এর আগে মঙ্গলবার ভোরে ঢাকায় অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশ (ডিবি) ও বগুড়া সদর থানা পুলিশ যৌথভাবে তাকে গ্রেপ্তার করে। পরে তাকে বগুড়ায় নিয়ে আসা হয়।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, সম্প্রতি সিলেটে এনসিপির একটি পথসভায় হামলার অভিযোগের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছিলেন গাজী সালাউদ্দিন তানভীর। পোস্টটি ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। পরবর্তীতে তিনি পোস্টটি মুছে দিয়ে দুঃখ প্রকাশ করেন।
আরও পড়ুন
-
খালেদা জিয়ার মামলায় মিথ্যা সাক্ষ্যদাতা সাবেক যুগ্ম সচিব জগলুল পাশা গ্রেপ্তারবুধবার, ০৫ আগস্ট ২০২৬
-
সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই: আপিল বিভাগবুধবার, ২৯ জুলাই ২০২৬
-
ইলিয়াস আলী গুম-হত্যা মামলায় অভিযুক্ত বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতেমঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
এ ঘটনার পর দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি তাকে দল থেকে অব্যাহতি দেয়।
এদিকে, গত ২ আগস্ট বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল বগুড়া সদর থানায় সাইবার নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ২৯ জুলাই গাজী সালাউদ্দিন তানভীরের ফেসবুক আইডি থেকে প্রকাশিত পোস্টে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানহানিকর ও উসকানিমূলক মন্তব্য করা হয়। অভিযোগে বলা হয়, পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে জনমনে বিভ্রান্তি ও উত্তেজনা সৃষ্টি করে। পরে পোস্টটি মুছে ফেলা হলেও এর মাধ্যমে প্রধানমন্ত্রীর মানহানি এবং জনশৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ আনা হয়েছে।