জাতীয়

বিএনপিকে যারা ফ্যাসিবাদী বলে তাদের জ্ঞানের অভাব আছে: মির্জা ফখরুল

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: সোমবার, ২৭ জুলাই ২০২৬ ১ মিনিটে পড়া যাবে

সোমবার (২৭ জুলাই) সকালে রংপুর নগরীর টার্মিনাল এলাকায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে দলের স্থায়ী কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত। স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের যোগ্যতা নির্ধারণের দায়িত্ব নির্বাচন কমিশনের (ইসি) ওপরই থাকবে বলেও মন্তব্য করেন তিনি।

জামায়াতে ইসলামীর প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, দলটির আমিরের উচিত নিজেদের গঠনতন্ত্র ভালোভাবে পর্যালোচনা করা। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, জামায়াত আদৌ একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল কি না।

আরও পড়ুন

কৃষি খাত নিয়ে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, সুদমুক্ত ঋণ ও বিনিয়োগের মাধ্যমে বাণিজ্যিক কৃষিভিত্তিক অর্থনীতি গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া চলতি বছরের শেষ দিকে অথবা আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এ সময় রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামু, মহানগর বিএনপির সদস্য সচিব ও রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডন, জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলামসহ মহানগর ও জেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

একই বিভাগের আরও খবর