অর্থনীতি

বাংলাদেশ-ডেনমার্ক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে বাপা ও ডেনিশ দূতাবাসের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: রবিবার, ২৬ জুলাই ২০২৬ ১ মিনিটে পড়া যাবে

বুধবার (২২ জুলাই) সকাল ১০টায় রাজধানীর বাপা কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন বাপার সাধারণ সম্পাদক সৈয়দ শোয়েব হাসান।

ডেনমার্কের পক্ষে বৈঠকে অংশ নেন রয়্যাল ডেনিশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর ও হেড অব ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট নাদিয়া ইটানি।

এ সময় বাপার কোষাধ্যক্ষ মিনহাজ আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মো. ইকতাদুল হক এবং কার্যনির্বাহী কমিটির সদস্য মো. আল এমরান, মিজানুর রহমান, বাবুল সারেং ও পাপন রহমানসহ সংগঠনের ঊর্ধ্বতন নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

বৈঠকে বাংলাদেশ ও ডেনমার্কের মধ্যকার বিদ্যমান বাণিজ্যিক সম্পর্ক পর্যালোচনার পাশাপাশি ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে বাংলাদেশ থেকে ডেনমার্কে সম্ভাবনাময় কৃষি প্রক্রিয়াজাত ও খাদ্যপণ্য রপ্তানি এবং ডেনমার্ক থেকে বাংলাদেশে আধুনিক প্রযুক্তি, যন্ত্রপাতি ও অন্যান্য পণ্য আমদানির সুযোগ নিয়ে উভয় পক্ষ মতবিনিময় করে।

আলোচনায় দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি এবং দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে কার্যকর অংশীদারিত্ব গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকে সিদ্ধান্ত হয়, সম্ভাবনাময় খাতগুলো চিহ্নিত করে একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে আগামীতে রয়্যাল ডেনিশ দূতাবাসে উভয় পক্ষের মধ্যে আরও একটি বৈঠক অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ বাংলাদেশের কৃষি প্রক্রিয়াজাত শিল্পের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে সহায়ক হবে এবং ডেনিশ বিনিয়োগ ও প্রযুক্তি স্থানান্তরের মাধ্যমে দেশের এগ্রো-প্রসেসিং খাতের প্রতিযোগিতা সক্ষমতা আরও বৃদ্ধি পাবে।

 
 

একই বিভাগের আরও খবর