মঙ্গলবার (২১ জুলাই) সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকার ‘নিরাপদ খাদ্য (রেজিস্ট্রেশন ও লাইসেন্স) বিধিমালা, ২০২৬’ জারি করেছে। এর আওতায় খাদ্য উৎপাদন, আমদানি, প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ, সরবরাহ ও বিপণনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে বাধ্যতামূলক নিবন্ধনের আওতায় আনা হয়েছে।
জাতীয়
দেশের খাদ্য মজুত ইতিহাসের সর্বোচ্চ, নিরাপদ খাদ্যে কঠোর নজরদারি
জুন মাসে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ৮৪টি মোবাইল কোর্ট পরিচালনা করে ১৯ লাখ টাকা জরিমানা আদায় করেছে। একই সময়ে ২ হাজার ৯৮৯টি খাদ্যপণ্যের নমুনা পরীক্ষাগারে পরীক্ষা করা হয়েছে।
এছাড়া ভেজালবিরোধী হটলাইন ১৬১৫৫-এ জুন মাসে ২ হাজার ৬৮৯টি কল আসে, যার মধ্যে ৩৪টি অভিযোগ নথিভুক্ত করা হয়েছে।
আরও পড়ুন
মন্ত্রণালয় জানায়, চলমান বোরো সংগ্রহ অভিযানে ইতোমধ্যে ৪ লাখ ২২ হাজার ৬০৬ মেট্রিক টন ধান এবং ১০ লাখ ২১ হাজার ৭৫ মেট্রিক টন চাল সংগ্রহ করা হয়েছে।
এছাড়া ওএমএস কর্মসূচির আওতায় প্রতিদিন ১ হাজার ১৯৫ মেট্রিক টন চাল এবং ১ হাজার ৪৪৩ মেট্রিক টন আটা বিক্রি করা হচ্ছে, যা বাজার স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।