রাজনীতি

ফ্রান্সের ২৩৭ তম জাতীয় দিবস উপলক্ষে বিরোধীদলীয় নেতার শুভেচ্ছাপত্র ফ্রান্সের রাষ্ট্রদূতের নিকট হস্তান্তর

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: সোমবার, ২০ জুলাই ২০২৬ ১ মিনিটে পড়া যাবে

সাক্ষাৎকালে তিনি বাংলাদেশ সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও সংসদ সদস্য ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে ফ্রান্সের ২৩৭-তম জাতীয় দিবস উপলক্ষে ফ্রান্সের প্রেসিডেন্টের উদ্দেশে প্রেরিত একটি শুভেচ্ছা ও অভিনন্দনপত্র রাষ্ট্রদূতের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

শুভেচ্ছাপত্রে ফ্রান্সের জাতীয় দিবস উপলক্ষে ফরাসি সরকার ও জনগণকে আন্তরিক অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক শ্রদ্ধা, গণতান্ত্রিক মূল্যবোধ, অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতি এবং আন্তর্জাতিক বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান সহযোগিতামূলক সম্পর্ক আরও জোরদার হবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশ ও ফ্রান্সের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং ভবিষ্যতে সহযোগিতার সম্ভাবনা নিয়েও মতবিনিময় অনুষ্ঠিত হয়। মান্যবর রাষ্ট্রদূত শুভেচ্ছাপত্রটি সাদরে গ্রহণ করেন এবং ধন্যবাদ জানান।

আরও পড়ুন

সাক্ষাৎটি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

এ সময় মাননীয় বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমান এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য জনাব আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।

একই বিভাগের আরও খবর