রাজনীতি

যুগপৎ আন্দোলনের শরিকদের নৈশভোজে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: সোমবার, ২০ জুলাই ২০২৬ ১ মিনিটে পড়া যাবে

তিনি জানান, ফ্যাসিস্ট সরকার পতনের আন্দোলনে অংশ নেওয়া যুগপৎ জোটের শরিক দলগুলোর নেতাদের সম্মানে এই নৈশভোজের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান শরিক দলগুলোর নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন এবং সমসাময়িক রাজনৈতিক বিষয়েও মতবিনিময় হতে পারে।

আতিকুর রহমান রুমন বলেন, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিতব্য এ আয়োজনে যুগপৎ আন্দোলনের শরিক বিভিন্ন রাজনৈতিক দলের দেড় শতাধিক নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। ইতোমধ্যে আমন্ত্রিত নেতাদের কাছে প্রধানমন্ত্রীর আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরাও উপস্থিত থাকবেন।

আরও পড়ুন

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয়ে বিএনপি সরকার গঠনের পর এই প্রথমবারের মতো যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সরকার গঠনের পর শরিক দলগুলোর সঙ্গে এই বৈঠক পারস্পরিক সমন্বয়, রাজনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

একই বিভাগের আরও খবর