শুক্রবার (১৮ জুলাই) সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
পাঁচ মাসেই জনগণের আস্থা অর্জন করেছে সরকার: মাহ্দী আমিন
মাহ্দী আমিন বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই সরকার গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন এবং দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। তার দাবি, ক্ষমতা গ্রহণের মাত্র ১৫০ দিনের মধ্যেই সরকার জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ বলেন, বর্তমান সরকার বিএনপির নির্বাচনি ইশতেহারের ৩১ দফা এবং জুলাই সনদের প্রতিশ্রুতিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের কাজ এগিয়ে নিচ্ছে।
আরও পড়ুন
তিনি বলেন, অতীতে যে উন্নয়নের কথা বলা হয়েছে, তার বাস্তব প্রতিফলন অনেক ক্ষেত্রে দেখা যায়নি। বিশেষ করে সামাজিক মূল্যবোধের অবক্ষয় দেশের বিভিন্ন অর্জনকে ম্লান করে দিয়েছে।
সরকারের কর্মকাণ্ড জনগণের সামনে আরও কার্যকরভাবে তুলে ধরতে জেলা তথ্য কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
আবু আবদুল্লাহ এম ছালেহ বলেন, প্রধানমন্ত্রী কথার চেয়ে কাজে বিশ্বাসী। দেশের গুণগত পরিবর্তন আনতে তিনি নিজেই নেতৃত্ব দিচ্ছেন। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী ব্যক্তিপূজার সংস্কৃতি থেকে সরে এসে জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থেকে কাজ করছেন। জনসম্পৃক্ততা বাড়াতে তিনি নিয়মিত ঢাকার বাইরে বিভিন্ন জেলা সফর করছেন।
অনুষ্ঠানে অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিজয়ী হয়। পরে ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার দায়িত্ব গ্রহণ করে।