ফুটবল

মেসিকে বর্ণনা করতে গেলে ভাষা হারিয়ে ফেলি: জাভি

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: শনিবার, ১৮ জুলাই ২০২৬ ১ মিনিটে পড়া যাবে

সম্প্রতি এক সাক্ষাৎকারে জাভি বলেন, ‘মেসি? সবার আগে আমি তাকে একজন বন্ধু হিসেবে দেখি। তার সঙ্গে আমার দারুণ ব্যক্তিগত সম্পর্ক। এর বাইরে তাকে বর্ণনা করতে গেলে আমি সত্যিই ভাষা হারিয়ে ফেলি।’

তিনি আরও বলেন, ‘আমি তাকে বলি, তোমাকে নিয়ে আর কী বলব! এমন একজন মানুষকে দেখে আমরা বাকরুদ্ধ হয়ে যাই, যার মধ্যে এখনও এতটা বিনয় আছে এবং যে এখনো প্রতিযোগিতা করে যাচ্ছে। সে সত্যিকারের একজন প্রতিযোগী।’

মেসির নেতৃত্বগুণেরও প্রশংসা করেন জাভি। তার ভাষায়, ‘নিজ দলের আধ্যাত্মিক নেতা হিসেবে যে ভূমিকা পালন করার প্রয়োজন, সেটিও সে অসাধারণভাবে পালন করছে।’

আরও পড়ুন

বার্সেলোনায় দীর্ঘদিন একসঙ্গে খেলেছেন জাভি ও মেসি। তাদের জুটিতে কাতালান ক্লাবটি একাধিক লা লিগা শিরোপা, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগসহ অসংখ্য ট্রফি জিতেছে।

২০২৬ বিশ্বকাপেও মেসির নেতৃত্বে দুর্দান্ত ছন্দে রয়েছে আর্জেন্টিনা। টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠা আলবিসেলেস্তেদের সামনে এবার শিরোপার লড়াইয়ে প্রতিপক্ষ বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন।

একই বিভাগের আরও খবর