সারাদেশ

বিদেশি বিনিয়োগ বৃদ্ধিতে কাজ করছে সরকার: পুতুল

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: শনিবার, ০৪ জুলাই ২০২৬ ১ মিনিটে পড়া যাবে

শনিবার (৪ জুলাই) পাবনার ঈশ্বরদীতে মেগাসান তুর্কি ও মেগাসান বাংলাদেশ মেডিকেল ইন্ডাস্ট্রিজের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের যোগাযোগ অবকাঠামোর উন্নয়নে কাজ করছে। এ ধারাবাহিকতায় গুরুত্ব বিবেচনায় ঈশ্বরদী বিমানবন্দর চালুর প্রয়োজনীয়তার কথাও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, মেগাসান বাংলাদেশ দেশের চিকিৎসা সরঞ্জাম শিল্পে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। প্রতিষ্ঠানটি চালু হলে মেডিকেল ইকুইপমেন্ট আমদানির ওপর নির্ভরতা কমবে এবং দেশের হাসপাতালগুলো তুলনামূলক সাশ্রয়ী মূল্যে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সংগ্রহ করতে পারবে।

আরও পড়ুন

নিজ নির্বাচনী এলাকার উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, ভবিষ্যতে লালপুরে একটি কিডনি ডায়ালাইসিস সেন্টার এবং একটি ডায়াবেটিস হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে। বক্তব্য শেষে তিনি মেগাসান বাংলাদেশের উৎপাদন প্ল্যান্ট পরিদর্শন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের উপস্থিত থাকার কথা থাকলেও সরকারি ব্যস্ততার কারণে তিনি সরাসরি যোগ দিতে পারেননি। নরসিংদী থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি মেগাসান মেডিকেল ইন্ডাস্ট্রিজের সফলতা কামনা করেন এবং সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।

এ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. কবির উদ্দিন আহমেদ, পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইয়াসমিন মুনিরা, স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত চিকিৎসক অধ্যাপক ডা. কামরুল ইসলাম, মেগাসান তুরস্কের চেয়ারম্যান আরিফ সিলেকতিন, পরিচালক ইউনুস সিলেকতিন, অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) প্রণব কুমার এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মোহাম্মদ শোয়াইব।

মেগাসান বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী নাজমুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক মো. ওয়াহিদুল হাসান প্রতিষ্ঠানের কার্যক্রম তুলে ধরেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের উপদেষ্টা মো. শহিদুল হাসান ববি সরদার।

উল্লেখ্য, ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি মেগাসান মেডিকেল ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ লিমিটেডের অ্যাসেম্বলি প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ওই অনুষ্ঠানে মেগাসান তুরস্কের চেয়ারম্যান আরিফ সিলেকতিন প্রধান অতিথি হিসেবে ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন।

একই বিভাগের আরও খবর