শুক্রবার অনুষ্ঠিত এই আয়োজনে উপস্থিত ছিলেন প্রায় এক হাজার অতিথি। স্টেডিয়ামের বাইরে সকাল থেকেই জড়ো হন হাজারো ভক্ত। প্রিয় শিল্পীর গান গেয়ে এবং কনসার্টের স্মারক পোশাক পরে তাঁরা নবদম্পতির প্রতি শুভেচ্ছা জানান। অনুষ্ঠানের বিশেষ মুহূর্তে ম্যাডিসন স্কয়ার গার্ডেনের জায়ান্ট স্ক্রিনে ভেসে ওঠে ‘JUST T&T MARRIED!’ বার্তা, যা উপস্থিত ভক্তদের মধ্যে উচ্ছ্বাস সৃষ্টি করে।
গোপনে বিয়ের পিঁড়িতে টেইলর সুইফট ও ট্রাভিস কেলসি, তারকাদের মিলনমেলায় জমকালো আয়োজন
বিয়ের খবরটি নিশ্চিত করেছেন টেইলর সুইফটের প্রতিনিধি ট্রি পেইন। তিনি জানান, দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু ও জনপ্রিয় অভিনেতা অ্যাডাম স্যান্ডলার এই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।
বর-কনের বিয়ের পোশাক তৈরি করেছে বিশ্বখ্যাত ফ্যাশন হাউস ক্রিশ্চিয়ান ডিওর। ডিওরের ক্রিয়েটিভ ডিরেক্টর জোনাথন অ্যান্ডারসন তাঁদের জন্য বিশেষভাবে পোশাকের নকশা করেন। এছাড়া তাঁদের জুতা তৈরি করে ক্রিশ্চিয়ান লুবোটিন এবং টেইলর সুইফট পরেছিলেন কারটিয়েরের গয়না।
আরও পড়ুন
প্রচলিত বিয়ের রীতির বাইরে এ আয়োজনে কোনো ব্রাইডসমেড বা গ্রুমসম্যান রাখা হয়নি। টেইলরের ভাই অস্টিন সুইফট ‘ম্যান অব অনার’ এবং ট্রাভিস কেলসির ভাই জেসন কেলসি ‘বেস্ট ম্যান’-এর দায়িত্ব পালন করেন।
বিয়ের অনুষ্ঠানে বিনোদন ও ক্রীড়াজগতের অনেক পরিচিত মুখ উপস্থিত ছিলেন। অতিথিদের তালিকায় ছিলেন গিগি হাদিদ, ব্র্যাডলি কুপার, এড শিরান, ডাকোটা জনসন, হিউ গ্র্যান্ট, জিমি ফ্যালন, জো ক্রাভিটজ, কার্লি ক্লস, জেসন সুডেইকিস, ইথান হক, মারেন মরিস, কেলসি ব্যালেরিনি, মিরান্ডা ল্যাম্বার্ট, হাইম ব্যান্ডের সদস্যরা, এলি গোল্ডিংসহ আরও অনেকে।
বিয়ের আগের রাতে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে ভেন্যুর ইনফোসিস থিয়েটারে একান্ত রিহার্সাল ডিনারেরও আয়োজন করেন এই তারকা জুটি।
প্রায় দুই বছর ধরে সম্পর্কে থাকার পর অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন টেইলর সুইফট ও ট্রাভিস কেলসি। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপনের আগের সন্ধ্যায় তাঁদের এই বিয়ে সম্পন্ন হয়, যা ইতোমধ্যেই আন্তর্জাতিক গণমাধ্যমে বছরের অন্যতম আলোচিত তারকাবিয়ের স্বীকৃতি পেয়েছে।